সুনান আবু দাউদ — হাদিস #১৮৪৯১

হাদিস #১৮৪৯১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ الْعَرِيَّةُ الرَّجُلُ يُعْرِي الرَّجُلَ النَّخْلَةَ أَوِ الرَّجُلُ يَسْتَثْنِي مِنْ مَالِهِ النَّخْلَةَ أَوْ الاِثْنَتَيْنِ يَأْكُلُهَا فَيَبِيعُهَا بِتَمْرٍ ‏.‏
‘আস ইবনুল হারিস (রহঃ) থেকে রাব্বিহি ইবনু সা‘ঈদ আল-আনসারীর সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আরিয়্যা হচ্ছে কেউ অন্য কোনো ব্যক্তিকে তার বাগানের একটি খেজুর গাছ দান করলো অথবা কেউ তার খেজুর বাগান থেকে কাউকে একটি বা দু’টি খেজুর গাছ এই বলে নির্দিষ্ট করলো যে, এই গাছের ফল সে নিবে। অতঃপর প্রকৃত মালিক শুকনা খেজুরের বিনিময়ে দান করা খেজুর গাছের তাজা ফল ক্রয় করলো।
বর্ণনাকারী
আব্দ রাব্বিহি বিন সাঈদ আল-আনসারী (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২৩/৩৩৬৫
গ্রেড
Sahih Isnaad Maqtu
বিভাগ
অধ্যায় ২৩: ক্রয় - বিক্রয়
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Charity #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস