সুনান আবু দাউদ — হাদিস #১৮৬০২

হাদিস #১৮৬০২
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ سَيَّارِ بْنِ مَنْظُورٍ، - رَجُلٍ مِنْ بَنِي فَزَارَةَ - عَنْ أَبِيهِ، عَنِ امْرَأَةٍ، يُقَالُ لَهَا بُهَيْسَةُ عَنْ أَبِيهَا، قَالَتِ اسْتَأْذَنَ أَبِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَخَلَ بَيْنَهُ وَبَيْنَ قَمِيصِهِ فَجَعَلَ يُقَبِّلُ وَيَلْتَزِمُ ثُمَّ قَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ ‏"‏ الْمَاءُ ‏"‏ ‏.‏ قَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ ‏"‏ الْمِلْحُ ‏"‏ ‏.‏ قَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ ‏"‏ أَنْ تَفْعَلَ الْخَيْرَ خَيْرٌ لَكَ ‏"‏ ‏.‏
বুহাইসাহ নাম্নী নামক জনৈক মহিলা থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অনুমতি চেয়ে তাঁর শরীরের জামার ভেতর মুখ ঢুকিয়ে তাকে চুমু দিলেন এবং জড়িয়ে ধরলেন। অতঃপর বললেন, হে আল্লাহর নবী! কোনো জিনিস থেকে বাধা দেয়া হালাল নয়? তিনি বললেনঃ ‘পানি।’ তিনি আবার বললেন, হে আল্লাহর নবী! কোনো জিনিস থেকে বাধা দেয়া হালাল নয়? তিনি বললেনঃ ‘লবণ।’ তিনি আবার বললেন, হে আল্লাহর নবী! কোনো জিনিস দেয়া থেকে নিষেধ করা যায় না? তিনি বললেনঃ তুমি যতো ভালো কাজ করবে তোমার ততোই মঙ্গলজনক হবে।
বর্ণনাকারী
বুহাইসাহ (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ২৪/৩৪৭৬
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ২৪: ইজারা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস