সুনান আবু দাউদ — হাদিস #১৮৬৩৫
হাদিস #১৮৬৩৫
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَخْلَدِ بْنِ خُفَافٍ الْغِفَارِيِّ، قَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ أُنَاسٍ شَرِكَةٌ فِي عَبْدٍ فَاقْتَوَيْتُهُ وَبَعْضُنَا غَائِبٌ فَأَغَلَّ عَلَىَّ غَلَّةً فَخَاصَمَنِي فِي نَصِيبِهِ إِلَى بَعْضِ الْقُضَاةِ فَأَمَرَنِي أَنْ أَرُدَّ الْغَلَّةَ فَأَتَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَحَدَّثْتُهُ فَأَتَاهُ عُرْوَةُ فَحَدَّثَهُ عَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" الْخَرَاجُ بِالضَّمَانِ " .
মাখলাদ ইবনু কুফাক আল গিফারী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি এবং কতিপয় লোকের যৌথ মালিকানায় একটি গোলাম ছিলো। কতিপয়ের অংশীদারের অনুপস্থিতিতে আমি তাকে কাজে নিয়োগ করলে সে আমার জন্য কিছু উপার্জন করে আনলো। আমার এক অংশীদার এই আয়ে তার অংশ দাবী করে কোনো এক বিচারকের কাছে মোকাদ্দমা দায়ের করলো। বিচারক আমাকে অংশীদারের অংশ ফেরত দিতে নির্দেশ দিলেন। আমি উরওয়াহ ইবনুয যুবায়রের কাছে এসে বিষয়টি জানালাম। উরওয়াহ বিচারকের কাছে এসে তাকে ‘আয়িশাহ (রাঃ)-এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফায়সালা শুনালেনঃ মুনাফা ঝুকির সাথে সম্পৃক্ত।
বর্ণনাকারী
মাখলাদ ইবনে খুফাফ আল-গিফারী (রহ.)
উৎস
সুনান আবু দাউদ # ২৪/৩৫০৯
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় ২৪: ইজারা
বিষয়:
#Mother