সুনান আবু দাউদ — হাদিস #১৯১৪০

হাদিস #১৯১৪০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، - قَالَ كَانَ جَرْهَدٌ هَذَا مِنْ أَصْحَابِ الصُّفَّةِ - قَالَ جَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَنَا وَفَخِذِي مُنْكَشِفَةٌ فَقَالَ ‏ "‏ أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ ‏"‏ ‏.‏
যুর‘আহ ইবনু আব্দুর রাহমান ইবনু জারহাদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এই ‘জারহাদ’ আসহাবে সুফফার অন্যতম সদস্য ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বসলেন, তখন আমার উরুদেশ অনাবৃত ছিলো। তিনি বললেনঃ তুমি কি জানো না যে, উরুদেশ গোপন অঙ্গ?[1] সহীহ।
বর্ণনাকারী
জারহাদ (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ৩৩/৪০১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৩: হাম্মাম (গোসলখানা)
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস