সুনান আবু দাউদ — হাদিস #১৯৯৬৮
হাদিস #১৯৯৬৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْمَاعِيلَ، وَابْنُ أَبِي خَلَفٍ، أَنَّ يَحْيَى بْنَ الْيَمَانِ، أَخْبَرَهُمْ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، أَنَّ عَائِشَةَ [رضى الله عنها] مَرَّ بِهَا سَائِلٌ فَأَعْطَتْهُ كِسْرَةً وَمَرَّ بِهَا رَجُلٌ عَلَيْهِ ثِيَابٌ وَهَيْئَةٌ فَأَقْعَدَتْهُ فَأَكَلَ فَقِيلَ لَهَا فِي ذَلِكَ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ " . قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ يَحْيَى مُخْتَصَرٌ . قَالَ أَبُو دَاوُدَ مَيْمُونٌ لَمْ يُدْرِكْ عَائِشَةَ .
মাইমূন ইবনু আবূ শাবীব (রহঃ) সূত্রে বর্ণিত। একদা এক ভিক্ষুক আয়িশাহ (রাঃ)-এর নিকট এলে তিনি তাকে এক টুকরা রুটি দিলেন এবং পোশাক পরিহিত সুন্দর চেহারাবিশিষ্ট আরেক ব্যক্তি এলে তিনি তাকে বসালেন এবং খেতে দিলেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মানুষের সঙ্গে তাদের মর্যাদা অনুযায়ী আচরণ করো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, মাইমূন (রহঃ) আয়িশাহ (রাঃ)-এর সাক্ষাৎ পাননি।[1] দুর্বলঃ যঈফাহ হা/ ১৮৯৪।
বর্ণনাকারী
মাইমুন ইবনে আবু শাবিব (রাঃ)
উৎস
সুনান আবু দাউদ # ৪৩/৪৮৪২
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৪৩: আদব
বিষয়:
#Mother