সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৫১৮
হাদিস #২০৫১৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَمْسَحُ فَقَالَ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ . وَكَانَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ يُعْجِبُهُمْ قَوْلُ جَرِيرٍ وَكَانَ إِسْلاَمُ جَرِيرٍ قَبْلَ مَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَسِيرٍ .
কুতায়বা ইবনু সা’ঈদ (রহঃ) ... জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি উযূ (ওজু/অজু/অযু) করেন এবং মোজার উপর মসেহ করেন। তাকে বলা হল, কি ব্যাপার! আপনি মোজার উপর মসেহ করেন? তিনি উত্তরে বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসেহ করতে দেখেছি। আবদুল্লাহর শাগরিদগণ জারীরের এই কথা পছন্দ করতেন। আর জারীর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সামান্য কিছুকাল পূর্বে ইসলাম কবুল করেন।
বর্ণনাকারী
জারীর বিন আব্দুল্লাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১/১১৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা