সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৫৮০
হাদিস #২০৫৮০
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ حَدَّثَنَا ابْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الأَخْنَسِ بْنِ شَرِيقٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ فَسَقَتْهُ سَوِيقًا ثُمَّ قَالَتْ لَهُ تَوَضَّأْ يَا ابْنَ أُخْتِي فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ " .
হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... আবূ সুফিয়ান ইবনু সাঈদ ইবনু আখনাস ইবনু শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি একবার তাঁর খালা নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) এর নিকটে গেলেন। তিনি (উম্মে হাবীবা) তাঁকে ছাতু খাওয়ালেন। পরে তাঁকে বললেন, হে ভাগ্নে! উযূ (ওজু/অজু/অযু) করে নাও। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) কর ঐ সকল বস্তু আহার করলে যা আগুন স্পর্শ করেছে।
বর্ণনাকারী
আবু সুফিয়ান বিন সাঈদ বিন আল-আখনাস বিন শারিক (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১/১৮০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা