সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৫৮২
হাদিস #২০৫৮২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَكَلَ كَتِفًا فَجَاءَهُ بِلاَلٌ فَخَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَمَسَّ مَاءً .
মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... উম্মে সালমাহ (রাঃ) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বকরীর) কাঁধের গোশত আহার করলেন, তারপর বিলাল (রাঃ) এলে তিনি সালাত (নামায/নামাজ) আদায় করতে গেলেন। অথচ তিনি পানি স্পর্শ করলেন না।
উৎস
সুনানে আন-নাসায়ী # ১/১৮২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা