সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৫৯০

হাদিস #২০৫৯০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ نَاجِيَةَ بْنَ كَعْبٍ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أَبَا طَالِبٍ مَاتَ ‏.‏ فَقَالَ ‏"‏ اذْهَبْ فَوَارِهِ ‏"‏ ‏.‏ قَالَ إِنَّهُ مَاتَ مُشْرِكًا ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ فَوَارِهِ ‏"‏ ‏.‏ فَلَمَّا وَارَيْتُهُ رَجَعْتُ إِلَيْهِ فَقَالَ لِي ‏"‏ اغْتَسِلْ ‏"‏ ‏.‏
মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। একবার তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং বললেনঃ আবূ তালিব মরে গিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যাও তাকে দাফন কর, আলী (রাঃ) বললেনঃ তিনি তো মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেনঃ যাও তাকে দাফন কর। যখন আমি তাকে দাফন করে তাঁর নিকট ফিরে আসলাম, তখন তিনি আমাকে বললেনঃ গোসল করে নাও।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ১/১৯০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস