সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৯৮২

হাদিস #২০৯৮২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عُثْمَانَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نُفَيْلٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ أَنَّ أَبَا تَمِيمٍ الْجَيْشَانِيَّ قَامَ لِيَرْكَعَ رَكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ فَقُلْتُ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ انْظُرْ إِلَى هَذَا أَىَّ صَلاَةٍ يُصَلِّي فَالْتَفَتَ إِلَيْهِ فَرَآهُ فَقَالَ هَذِهِ صَلاَةٌ كُنَّا نُصَلِّيهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
আলী ইবনু উসমান (রহঃ) ... ইয়াযিদ ইবনু আবূ হাবিব (রহঃ) থেকে বর্ণিত যে, আবূল খায়র তাঁর কাছে বর্ণনা করেছেন যে, আবূ তামিম জায়শানী (রাঃ) একদা মাগরিবের পূর্বে দু’রাক’আত নফল সালাত আদায় করতে দাঁড়ালেন, তখন আমি উকবা ইবনু আমির (রাঃ)-কে বললামঃ দেখুন! ইনি কিসের সালাত আদায় করছেন? তিনি ফিরে তাঁকে দেখলেন এবং বললেনঃ আমারা এ সালাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর যুগে আদায় করতাম।
বর্ণনাকারী
ইয়াজিদ বিন আবি হাবিব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৬/৫৮২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: সালাতের সময়সমূহ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস