সুনানে আন-নাসায়ী — হাদিস #২১০৭৫
হাদিস #২১০৭৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُجَمِّعِ بْنِ يَحْيَى الأَنْصَارِيِّ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَكَبَّرَ اثْنَتَيْنِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ فَقَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَتَشَهَّدَ اثْنَتَيْنِ ثُمَّ قَالَ حَدَّثَنِي هَكَذَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
সুওয়াঈদ ইবনু নাসর (রহঃ) ... মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ উমামা ইবনু সাহল ইবনু হুনায়ফ (রাঃ)-এর নিকট বসা ছিলাম। এ সময় মুয়াযযিন আযান দিলেন। মুয়াযযিন দু'-বার اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ, বললেন, তিনিও দু-বার বললেন। মুয়াযযিন أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বললেন, তিনিও দু-বার বললেন। মুয়াযযিনأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ বললেন, তিনিও ও দু'-বার বললেন। তারপর তিনি বললেন, মুআবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে আমাকে এরূপ বর্ণনা করেছেন।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৭/৬৭৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৭: আযান
বিষয়:
#Mother