সুনানে আন-নাসায়ী — হাদিস #২১১৪১
হাদিস #২১১৪১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ رَاكِبٌ إِلَى خَيْبَرَ وَالْقِبْلَةُ خَلْفَهُ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ لاَ نَعْلَمُ أَحَدًا تَابَعَ عَمْرَو بْنَ يَحْيَى عَلَى قَوْلِهِ يُصَلِّي عَلَى حِمَارٍ وَحَدِيثُ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَنَسٍ الصَّوَابُ مَوْقُوفٌ وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ .
মুহাম্মদ ইবনু মানসূর (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গাধার ওপর সালাত আদায় করতে দেখেছেন। তখন তিনি খায়বার অভিমুখী ছিলেন আর কিবলা ছিল তার পেছনে। আবু আবদুর রহমান বলেন, এ হাদিস বর্ণনায় "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপর নামায পড়েছেন।" কেউ আমর ইবনু ইয়াহিয়ার অনুসরণ করেছেন বলে আমার জানা নেই। আবু ইয়াহিয়া ইবনু সাইদ সূত্রে আনাস (রাঃ) হতে বর্ণিত হাদিসটি মাওকুফ। আল্লাহ তা'আলাই ভাল জানেন।
বর্ণনাকারী
আনাস ইবনু মালিক (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৮/৭৪১
গ্রেড
Hasan Sahih
বিভাগ
অধ্যায় ৮: মসজিদসমূহ