সুনানে আন-নাসায়ী — হাদিস #২১১৬৫
হাদিস #২১১৬৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا الْعَطَّافُ، عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَكُونُ فِي الصَّيْدِ وَلَيْسَ عَلَىَّ إِلاَّ الْقَمِيصُ أَفَأُصَلِّي فِيهِ قَالَ
" وَزُرَّهُ عَلَيْكَ وَلَوْ بِشَوْكَةٍ " .
কুতায়বা (রহঃ) ... সালামা ইবনু আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমি শিকার করতে যাই তখন জামা ছাড়া আমার গায়ে আর কিছু থাকে না। আমি কি তাতেই সালাত আদায় করব? তিনি বললেনঃ তার গেরেবান বন্ধ করে নেবে কাটা দ্বারা হলেও।
বর্ণনাকারী
আইয়াস বিন সালামাহ বিন আল-আকওয়া (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৯/৭৬৫
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় ৯: কিবলা