সুনানে আন-নাসায়ী — হাদিস #২১২৭৯

হাদিস #২১২৭৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا افْتَتَحَ الصَّلاَةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا فَرَغَ مِنْهَا قَالَ ‏ "‏ آمِينَ ‏"‏ ‏.‏ يَرْفَعُ بِهَا صَوْتَهُ ‏.‏
কুতায়বা (রহঃ) ... ওয়ায়িল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত আদায় করেছি। যখন তিনি সালাত আরম্ভ করতেন তখন তাকবীর বলতেন এবং তাঁর উভয় হাত দু'কান পর্যন্ত তুলতেন। এরপর সূরা ফাতিহা পাঠ করা আরম্ভ করতেন।আর তা শেষ করে "আমীন" বলতেন এবং তা বলার সময় তার স্বর উচু করতেন।
বর্ণনাকারী
আবদ আল-জাব্বার বিন ওয়াইল (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১১/৮৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১১: সালাত আরম্ভ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস