সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৪৮০

হাদিস #২১৪৮০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ خَلَفٍ، - وَهُوَ ابْنُ خَلِيفَةَ - عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ فَلَمْ يَقْنُتْ ثُمَّ قَالَ يَا بُنَىَّ إِنَّهَا بِدْعَةٌ ‏.‏
কুতায়বা (রহঃ) ... মালিক ইবনু আশজায়ী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত আদায় করেছি। তিনি কুনূত পড়েন নি। আর আবূ বকর (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি। আর উমর (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি। তিনিও কুনূত পড়েন নি। উসমান (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। আর আলী (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। তারপর বললেন, হে বৎস! এটা বিদ'আত (নতূন আবিস্কৃত)।
বর্ণনাকারী
আবু মালিক আল-আশজাই (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১২/১০৮০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১২: তাতবীক
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস