সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৬৩১
হাদিস #২১৬৩১
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى رَكْعَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الشِّمَالَيْنِ نَحْوَهُ . قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي هَذَا الْخَبَرَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ وَأَخْبَرَنِيهِ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ .
আবূ দাউদ (রহঃ) ... আবূ বকর ইবনু সুলায়মান ইবনু আবূ হাসমা (রাঃ) বলেন, তাঁর কাছে সংবাদ পৌছেছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাকআত সালাত আদায় করলে যুল ইয়াদায়ন (রাঃ) তাকে অনুরূপ বলেছিলেন। ইবনু শিহাব বলেন, সাইদ ইবনুল মুসাইয়্যিব আমাকে এ সংবাদ অবহিত করেছেন আবু হুরাইরাহ হতে। তিনি বলেন এটি আমাকে আর অবহিত করেছেন আবু সালামাহ ইবনু আব্দুর রহমান আবু বাকর ইবনুল হারিস এবং উবাইদুল্লাহ।
বর্ণনাকারী
আবু বকর বিন সুলাইমান বিন আবি হাসমাহ (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৩/১২৩১
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ১৩: সাহু (ভুলের সিজদা)
বিষয়:
#Mother