সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৬৫৫
হাদিস #২১৬৫৫
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَنْبَأَنَا ابْنُ شُمَيْلٍ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَمُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى بِهِمُ الظُّهْرَ خَمْسًا فَقَالُوا إِنَّكَ صَلَّيْتَ خَمْسًا . فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ وَهُوَ جَالِسٌ .
আবদাহ ইবনু আব্দুর রহীম (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি একদিন সাহাবীগণকে নিয়ে জোহরের সালাত পাঁচ রাকআত আদায় করে ফেললেন। তখন সাহাবীগণ বললেন, আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি সালামের পর বসা অবস্থায় দুটি সিজদা করে নিলেন (সাহু)।
বর্ণনাকারী
আব্দুল্লাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৩/১২৫৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৩: সাহু (ভুলের সিজদা)