সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৭৩১

হাদিস #২১৭৩১
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى ثَلاَثًا ثُمَّ سَلَّمَ فَقَالَ الْخِرْبَاقُ إِنَّكَ صَلَّيْتَ ثَلاَثًا ‏.‏ فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ ثُمَّ سَلَّمَ ‏.‏
ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, (একদা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকআত সালাত আদায় করে সালাম ফিরিয়ে ফেললেন। তখন তাকে খিরবাক (রাঃ) বললেন, আপনি সালাত তিন রাকআত আদায় করেছেন। তখন তিনি মুসল্লীদের নিয়ে অবশিষ্ট এক রাকআত আদায় করে নিলেন। তারপর সালাম ফিরিয়ে সাহুর দু'টি সিজদা করে নিলেন এবং আবারো সালাম ফিরালেন।
বর্ণনাকারী
ইমরান বিন হুসাইন (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৩/১৩৩১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৩: সাহু (ভুলের সিজদা)
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস