সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৭৭৯
হাদিস #২১৭৭৯
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، عَنِ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ، أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُمْ ذَكَرُوا غُسْلَ يَوْمِ الْجُمُعَةِ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ إِنَّمَا كَانَ النَّاسُ يَسْكُنُونَ الْعَالِيَةَ فَيَحْضُرُونَ الْجُمُعَةَ وَبِهِمْ وَسَخٌ فَإِذَا أَصَابَهُمُ الرَّوْحُ سَطَعَتْ أَرْوَاحُهُمْ فَيَتَأَذَّى بِهَا النَّاسُ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ
" أَوَلاَ يَغْتَسِلُونَ " .
মাহমূদ ইবনু খালিদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আ'লা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি কাসিম ইবনু লূদ ইবনু আবূ বকর (রাঃ) থেকে শুনেছেন যে, তারা জুমু'আর দিনের গোসল সম্পর্কে আয়েশা (রাঃ) এর কাছে আলোচনা করলে তিনি বললেন, তখন লোকজন গ্রামে বাস করত, অতএব তারা জুমু'আয় এমন অবস্থায় উপস্থিত হত যে, জীবিকা অর্জনের পেশায় ব্যস্ততার কারণে তাদের শরীরে ময়লা লেগে থাকত, যখন তাদের শরীরে হাওয়া লাগত, তাদের হাওয়া দুর্গন্ধযুক্ত হয়ে যেত, যাতে লোকজনের কষ্ট হত, ব্যাপারটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করলে তিনি বললেন, তোমরা গোসল কর না কেন?
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন আল-আলা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৪/১৩৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৪: জুমু'আ
বিষয়:
#Mother