সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৮১২

হাদিস #২১৮১২
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنٍ، أَنَّ بِشْرَ بْنَ مَرْوَانَ، رَفَعَ يَدَيْهِ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ فَسَبَّهُ عُمَارَةُ بْنُ رُوَيْبَةَ الثَّقَفِيُّ وَقَالَ مَا زَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ ‏.‏
মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ... হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত যে, বিশর ইবনু মারওয়ান (রাঃ) জুমু'আর দিন মিম্বরের উপর থাকাবস্থায় উভয় হাত উঠালেন, তখন তাকে উমারা ইবনু রওয়ায়বা ছাকাফী (রাঃ) তিরস্কার করে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি কিছু করেননি, আর তার তর্জনি দ্বারা ইশারা করলেন।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৪/১৪১২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৪: জুমু'আ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস