সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৮৩৭
হাদিস #২১৮৩৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ سَمِعْتُ حَبِيبَ بْنَ عُبَيْدٍ، يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ السِّمْطِ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُصَلِّي بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ .
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনুুস সিম্ত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনু খাত্তাব (রাঃ) যুল হুলায়ফাতে সালাত দু’রাকআত আদায় করতে দেখেছি। তখন আমি তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি তদ্রুপই করছি যেরূপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে করতে দেখেছি।
বর্ণনাকারী
ইবন আল-সিমত (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৫/১৪৩৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৫: সফরে সালাত কসর