সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৮৮৮
হাদিস #২১৮৮৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
" إِذَا خَسَفَتِ الشَّمْسُ وَالْقَمَرُ فَصَلُّوا كَأَحْدَثِ صَلاَةٍ صَلَّيْتُمُوهَا " .
মুহাম্মদ ইবনু মুসান্না (রহঃ) ... নু'মান ইবনু বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য এবং চন্দ্রের গ্রহণ লেগে যায়, তখন তোমরা সম্প্রতি সালাত আদায়কৃত সালাতের ন্যায় সালাত আদায় কর।
বর্ণনাকারী
আন-নু'মান ইবনে বশির (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৬/১৪৮৮
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ১৬: গ্রহণ