সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৯৫১
হাদিস #২১৯৫১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالاَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِالْقَوْمِ فِي الْخَوْفِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ صَلَّى بِالْقَوْمِ الآخَرِينَ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْبَعًا .
মুহাম্মাদ ইবনু আব্দুল আ'লা এবং ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল নিয়ে ভয়কালীন দু'রাকআত সালাত আদায় করলেন। তারপর সালাম ফিরালেন। অন্য আর একটি দল নিয়েও দু'রাকআত সালাত আদায় করলেন। তারপর তিনি সালাম ফিরালেন। অতএব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকআত আদায় করলেন।
বর্ণনাকারী
আবু বাকরাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৮/১৫৫১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৮: খওফের সালাত