সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৯৭১
হাদিস #২১৯৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الْعِيدَ قَالَ
" مَنْ أَحَبَّ أَنْ يَنْصَرِفَ فَلْيَنْصَرِفْ وَمَنْ أَحَبَّ أَنْ يُقِيمَ لِلْخُطْبَةِ فَلْيُقِمْ " .
মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবদুল্লাহ ইবনু সায়িব (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় শেষে বললেন, যে চলে যাওয়া ভাল মনে করে সে যেন চলে যায়, আর যে খুৎবা শ্রবণের জন্য অপেক্ষা করা ভাল মনে করে সে যেন অপেক্ষা করে।
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন আল-সাইব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৯/১৫৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৯: দুই ঈদের সালাত