সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৯৯০
হাদিস #২১৯৯০
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، قُلْتُ عَنْ أَبِيهِ، قَالَ نَعَمْ عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ وَالْعِيدِ بِـ { سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى } وَ { هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ } وَإِذَا اجْتَمَعَ الْجُمُعَةُ وَالْعِيدُ فِي يَوْمٍ قَرَأَ بِهِمَا .
মুহাম্মাদ ইবনু কুদামাহ (রহঃ) ... নু'মান ইবনু বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআ এবং ঈদের সালাতে “সাব্বিহিসমা রাব্বিকাল আ’লা-- এবং হাল আতাকা হাদীছুল গাশিয়াহ” পড়তেন আর যখন জুমুআ এবং ঈদ একই দিনে হয়ে যেত তখন জুমুআ এবং ঈদের সালাত উক্ত সূরা দুটি দ্বারা আদায় করতেন।
বর্ণনাকারী
আন-নু'মান ইবনে বশির (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১৯/১৫৯০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৯: দুই ঈদের সালাত