সুনানে আন-নাসায়ী — হাদিস #২২০৭৯
হাদিস #২২০৭৯
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ مُلاَزِمِ بْنِ عَمْرٍو، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، قَالَ زَارَنَا أَبِي طَلْقُ بْنُ عَلِيٍّ فِي يَوْمٍ مِنْ رَمَضَانَ فَأَمْسَى بِنَا وَقَامَ بِنَا تِلْكَ اللَّيْلَةَ وَأَوْتَرَ بِنَا ثُمَّ انْحَدَرَ إِلَى مَسْجِدٍ فَصَلَّى بِأَصْحَابِهِ حَتَّى بَقِيَ الْوِتْرُ ثُمَّ قَدَّمَ رَجُلاً فَقَالَ لَهُ أَوْتِرْ بِهِمْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ
" لاَ وِتْرَانِ فِي لَيْلَةٍ " .
হান্নাদ ইবনু সারি (রহঃ) ... কায়স ইবনু তল্ক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রমযানের একদিন আমার পিতা তলক ইবনু আলী (রাঃ) আমাদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি আমাদের সাথে সন্ধ্যা করে ফেললেন, এবং ঐ রাত্রে আমাদের সাথে তারাবীহর সালাত আদায় করলেন আর আমাদের সাথে বিতরের সালাতও আদায় করলেন। অতঃপর তিনি দ্রুত মসজিদে চলে গেলেন এবং তার সাথীদের নিয়ে সালাত আদায়ে লেগে গেলেন। যখন শুধু বিতরের সালাত অবশিষ্ট রয়ে গেল, তিনি এক ব্যাক্তিকে আগে বাড়িয়ে দিলেন এবং বললেন, তুমি এদের সাথে বিতরের সালাত আদায় করে নাও। কেননা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, এক রাত্রে দুইবার বিতরের সালাত আদায় করতে নেই। [সহীহ। তিরমিযী]
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২০/১৬৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২০: কিয়ামুল লাইল