সুনানে আন-নাসায়ী — হাদিস #২২১৩৭
হাদিস #২২১৩৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ مَالِكٍ، عَنْ زُبَيْدٍ، عَنِ ابْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْوِتْرِ بِـ { سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى } وَ { قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ } وَ { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ } .
আহমদ ইবনু মুহাম্মাদ (রহঃ) ... আবযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে “সাব্বিহিস্মা রাব্বিকাল আলা” “ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” তিলাওয়াত করতেন।
বর্ণনাকারী
শু'আইব বিন হারব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২০/১৭৩৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২০: কিয়ামুল লাইল