সুনানে আন-নাসায়ী — হাদিস #২২২১৪
হাদিস #২২২১৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ نَاصِحٍ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ
" مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى النَّارِ " .
আহমদ ইবনু নাসিহ (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি জোহরের ফরয সালাতের পুর্বে চার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু'রাকআত সুন্নাতে মুওয়াক্কাদা এবং দু'রাকআত মুস্তাহাব) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। [সহীহ]
বর্ণনাকারী
উম্ম হাবিবা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২০/১৮১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২০: কিয়ামুল লাইল
বিষয়:
#Hellfire