সুনানে আন-নাসায়ী — হাদিস #২২২৭০

হাদিস #২২২৭০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو إِيَاسٍ، - وَهُوَ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ - عَنْ أَبِيهِ، رضى الله عنه أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَعَهُ ابْنٌ لَهُ فَقَالَ لَهُ ‏"‏ أَتُحِبُّهُ ‏"‏ ‏.‏ فَقَالَ أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ ‏.‏ فَمَاتَ فَفَقَدَهُ فَسَأَلَ عَنْهُ فَقَالَ ‏"‏ مَا يَسُرُّكَ أَنْ لاَ تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلاَّ وَجَدْتَهُ عِنْدَهُ يَسْعَى يَفْتَحُ لَكَ ‏"‏ ‏.‏
আমর ইবনু আলী (রহঃ) ... মুআবিয়ার পিতা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসল। তার সাথে তার এক পুত্রও ছিল। তিনি তাকে বললেন, তুমি কি একে মহব্বত কর? ঐ ব্যক্তি বলল, আল্লাহ আপনাকে এরূপ মহব্বত করুন, যেরূপ আমি তাকে মহব্বত করি, অতঃপর সে ছেলে মারা গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং বললেন, তুমি কি আনন্দিত হবে না যে, তুমি জান্নাতের সে দরজা দিয়েই প্রবেশ করবে যে দরজরে সামনে তোমার ছেলেকে পাবে তোমার জন্য দরজা খোলার চেষ্টা করতে।
বর্ণনাকারী
আবু লিয়াস মুয়াবিয়া ইবনে কুররাহ (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/১৮৭০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Paradise #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস