সুনানে আন-নাসায়ী — হাদিস #২২২৭৯
হাদিস #২২২৭৯
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، وَابْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى لَهُمُ النَّجَاشِيَّ صَاحِبَ الْحَبَشَةِ الْيَوْمَ الَّذِي مَاتَ فِيهِ وَقَالَ
" اسْتَغْفِرُوا لأَخِيكُمْ " .
আবূ দাঊদ (রহঃ) ... আবূ সালামা ও ইবনু মুসায়্যাব (রাঃ) থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) তাদের কাছে বর্ণনা করেছেন যে, হাবশার বাদশাহ নাজাশী যেদিন মৃত্যুবরণ করেন সেদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যূ সংবাদ দিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের ভাইয়ের গুনাহ মার্জনার প্রার্থনা কর।
বর্ণনাকারী
আবু সালামাহ ও ইবনুল মুসায়্যাব (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/১৮৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা