সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৩২২
হাদিস #২২৩২২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ هِشَامٍ، ح وَأَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ مَرَّتْ بِنَا جَنَازَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقُمْنَا مَعَهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا هِيَ جَنَازَةُ يَهُودِيَّةٍ . فَقَالَ
" إِنَّ لِلْمَوْتِ فَزَعًا فَإِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا " . اللَّفْظُ لِخَالِدٍ .
আলী ইবনু হুজর ও ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছ দিয়ে একটি জানাজা যাওয়ার সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম। তখন আমি বললাম, “ইয়া রাসুলাল্লাহ! এতো এক ইয়াহুদী মহিলার জানাজা। তিনি বললেন, প্রত্যেক মৃত্যুতেই ভীতি আছে। অতএব যখন তোমরা জানাজা দেখবে তখন দাঁড়িয়ে যাবে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/১৯২২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা