সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৫৭৫
হাদিস #২২৫৭৫
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلاَّ أَنَّهُ كَانَ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ .
শুআয়ব ইবনু ইউসুফ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো একাধারে দুই মাস সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করতে দেখিনি। তবে হ্যাঁ, তিনি শা'বান মাসকে রমযান মাসের সাথে মিলাতেন (সাওম পালনসহ) অর্থাৎ তিনি একাধারে শা'বান ও রমযান মাসের সাওম পালন করতেন।
বর্ণনাকারী
আবু সালামাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২১৭৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম