সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৫৮৮

হাদিস #২২৫৮৮
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ، عَنْ أَبِي خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَقَالَ كُلُوا ‏.‏ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ قَالَ إِنِّي صَائِمٌ ‏.‏ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم ‏.‏
আব্দুল্লাহ ইবনু সাঈদ আশাজ্জ (রহঃ) ... সিলাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা আম্মার (রাঃ)-এর কাছে ছিলাম, এমন সময়ে একটি ভুনা বকরী নিয়ে আসা হল। তিনি বললেন খাও। তখন উপস্থিত লোকদের একজন পাশে সরে গেলেন এবং বললেন যে, আমি সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করছি। তখন আম্মার (রাঃ) বললেনঃ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করল সে আবূল কাসিম [রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-এর অবাধ্যতা করল।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২১৮৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস