সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৬১২
হাদিস #২২৬১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، قَالَ عَبْدُ اللَّهِ
" قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ وَفَرْحَةٌ عِنْدَ إِفْطَارِهِ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ " .
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূল আহওয়াস (রহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ (রাঃ) বলেছেন যে, আল্লাহ তা'আলা বলেনঃ সাওম আমারই জন্য আর আমিই তার প্রতিদান দেব। সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারীর জন্য দু'টি আনন্দের মুহূর্ত রয়েছে- একটি যখন সে তার রবের (প্রভুর) সাথে সাক্ষাৎ করবে আর তার ইফতারের সময়। আর সাওম পালনকারীর (ক্ষুধাজনিত কারণে নির্গত) মুখের দুর্গন্ধ আল্লাহ তা'আলার নিকট মিশকের সুগন্ধি থেকে অধিক পছন্দনীয়।
বর্ণনাকারী
আবু আল-আহওয়াস (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২২১২
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম