সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭০৫
হাদিস #২২৭০৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ اللاَّنِيُّ، بِالْكُوفَةِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ قَالَ
" إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ " .
আলী ইবনু হাসান (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সর্বদা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি, আমি কি সফরকালীন অবস্থায় সাওম পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর, আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩০৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম