সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৪৭
হাদিস #২২৭৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَرْوَانَ أَبِي لُبَابَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ مَا يُرِيدُ أَنْ يُفْطِرَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ مَا يُرِيدُ أَنْ يَصُومَ .
মুহাম্মাদ ইবনু নাযর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম পালন থেকে বিরত থাকার ইচ্ছা রাখেন না। আবার যখন সাওম পালন থেকে বিরত থাকতেন তখনো আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম পাননের ইচ্ছা রাখেন না।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৪৭
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম