সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৭৮
হাদিস #২২৭৭৮
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ سَمِعْتُ عَطَاءً، أَنَّ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنِّي أَصُومُ أَسْرُدُ الصَّوْمَ وَسَاقَ الْحَدِيثَ . قَالَ قَالَ عَطَاءٌ لاَ أَدْرِي كَيْفَ ذَكَرَ صِيَامَ الأَبَدِ لاَ صَامَ مَنْ صَامَ الأَبَدَ .
ইবরাহীম ইবনু হাসান (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেনঃ তিনি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সংবাদ পৌছাল যে, আমি সর্বদা সাওম পালন করি। (ইহা একটি দীর্ঘ হাদীস) রাবী বলেন, আতা (রহঃ) বলেছেন যে, আমি বলতে পারব না তিনি সর্বদা সাওম পালনের ব্যাপার কিভাবে উল্লেখ করেছিলেন যে ব্যক্তি সর্বদা সাওম পালন করে তার সাওম গ্রহণ যোগ্য নয়”। (এভাবে বলেছেন না অন্যভাবে বলেছেন, সঠিক শব্দগুলি আমার মনে নাই।)
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন আমর বিনুল আস (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম