সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৮৪

হাদিস #২২৭৮৪
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ أَسْرُدُ الصَّوْمَ أَفَأَصُومُ فِي السَّفَرِ قَالَ ‏ "‏ صُمْ إِنْ شِئْتَ أَوْ أَفْطِرْ إِنْ شِئْتَ ‏"‏ ‏.‏
ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, হামযা ইবনু আমর আসলামী (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি সর্বদা সাওম পালনকারী ব্যক্তি। তাই আমি কি সফরকালীন সময়ে সাওম পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন করবে আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেলবে।
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৮৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস