সহীহ বুখারী — হাদিস #২৩০০
হাদিস #২৩০০
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ
"ضَحِّ بِهِ أَنْتَ."
‘উকবাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে কিছু বকরী (ভেড়া) সাহাবীদের মধ্যে বন্টন করতে দিলেন। বন্টন করার পর একটি বকরীর বাচ্চা বাকী থেকে যায়। তিনি তা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে অবহিত করেন। তখন তিনি বললেন, তুমি নিজে এটাকে কুরবানী করে দাও।
বর্ণনাকারী
উকবা বিন আমির (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৪০/২৩০০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪০: ওয়াকালাহ (প্রতিনিধিত্ব)