সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩০৮৯
হাদিস #২৩০৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ بِأَىِّ شَىْءٍ طَيَّبْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ بِأَطْيَبِ الطِّيبِ عِنْدَ حُرْمِهِ وَحِلِّهِ .
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... উছমান ইবন উরওয়া (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তাঁর পিতা বলেছেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কোন প্রকারের সুগন্ধি লাগিয়েছিলেন? তিনি বললেনঃ সর্বোৎকৃষ্ট সুগন্ধি তাঁর ইহরামের সময় এবং হালাল হওয়ার সময়।
বর্ণনাকারী
উসমান বিন উরওয়াহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৬৮৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ
বিষয়:
#Mother