সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩১৫৮
হাদিস #২৩১৫৮
أَخْبَرَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْكَبُ رَاحِلَتَهُ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ يُهِلُّ حِينَ تَسْتَوِي بِهِ قَائِمَةً .
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যুলহুলায়ফায় তাঁর সওয়ারীতে আরোহণ করতে এবং সওয়ারীতে যখন স্থির উপবিষ্ট হতেন তখন তালবিয়া পাঠ করতে দেখেছি।
বর্ণনাকারী
ইবনে শিহাব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৭৫৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ