সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩১৮২
হাদিস #২৩১৮২
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الأَعْرَجِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ أَشْعَرَ الْهَدْىَ فِي جَانِبِ السَّنَامِ الأَيْمَنِ ثُمَّ أَمَاطَ عَنْهُ الدَّمَ وَقَلَّدَهُ نَعْلَيْنِ ثُمَّ رَكِبَ نَاقَتَهُ فَلَمَّا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ لَبَّى وَأَحْرَمَ عِنْدَ الظُّهْرِ وَأَهَلَّ بِالْحَجِّ .
উবায়দুল্লাহ্ ইবন সাঈদী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়ফায় গমন করেন, তখন কুরবানীর পশুর কুঁজের ডান দিকে ইশ'আর করেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন, আর তাকে দুখানা জুতার কিলাদা পরিয়ে দেন। এরপর তাঁর উটনীর উপর আরোহণ করেন। যখন উটনী তাকে নিয়ে বায়দায় পৌঁছলো, তখন তিনি তালবীয়া পাঠ করে জোহরের সময় ইহরামের দু'আ পড়ে ইহরাম বাঁধেন আর হজ্জের তালবিয়া পাঠ করেন।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৭৮২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ