সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩২৩৩
হাদিস #২৩২৩৩
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا نَقْتُلُ مِنَ الدَّوَابِّ إِذَا أَحْرَمْنَا قَالَ
" خَمْسٌ لاَ جُنَاحَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْحِدَأَةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ " .
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! ইহরাম অবস্থায় আমরা কোন কোন প্রাণী হত্যা করতে পারি? তিনি বললেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করলে তাতে কোন পাপ হবে না। তা হলোঃ চিল, কাক, ইঁদুর, বিচ্ছু ও দংশনকারী কুকুর।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৮৩৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ