সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩২৬০

হাদিস #২৩২৬০
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، - وَهُوَ ابْنُ حَبِيبٍ - عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ عَرِجَ أَوْ كُسِرَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى ‏"‏ ‏.‏ فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ وَأَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ فَقَالاَ صَدَقَ ‏.‏
হুমায়দ ইবন মাসআদা বসরী (রহঃ) ... হাজ্জাজ ইবন আমর আনসারী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি খোঁড়া হয়ে গেল, অথবা তার পা ভেঙ্গে গেল, সে হালাল হয়ে গেল। তার উপর অন্য এক হজ্জ ফরয হলো। আমি ইবন আব্বাস এবং আবু হুরায়রা (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বললেন, তিনি সত্যই বলেছেন।
বর্ণনাকারী
ইকরিমা, আল-হাজ্জাজ বিন আমর আল-আনসারী (রহঃ) থেকে
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৮৬০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Hajj

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস