সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩২৮৮
হাদিস #২৩২৮৮
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهَا فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ " .
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... উরওয়া (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিচরণকারী জন্তুদের মধ্যে পাঁচটি জন্তু অনিষ্টকর। হারামে তাদেরকে হত্যা করা যাবে। সেগুলো হলোঃ কাক, চিল, দংশনকারী কুকুর, ইঁদুর ও বিচ্ছু।
বর্ণনাকারী
উরওয়াহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৮৮৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ