সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩৪৮০
হাদিস #২৩৪৮০
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ كُنْتُ رِدْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا زِلْتُ أَسْمَعُهُ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ فَلَمَّا رَمَى قَطَعَ التَّلْبِيَةَ .
হান্নাদ ইবন সারী (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফযল ইবন আব্বাস (রাঃ) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একই বাহনে সওয়ার ছিলাম, আমি সর্বদা তাকে তালবিয়া পাঠ করতে শুনি জামরায় আকাবায় কংকর নিক্ষেপ করা পর্যন্ত। যখন তিনি কংকর নিক্ষেপ শেষ করেন, তখন তালবিয়া পাঠ বন্ধ করেন।
বর্ণনাকারী
আল-ফদল বিন আল-আব্বাস (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/৩০৮০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ