সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩৭০১
হাদিস #২৩৭০১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ عَمَّهَا مِنَ الرَّضَاعَةِ يُسَمَّى أَفْلَحَ اسْتَأْذَنَ عَلَيْهَا فَحَجَبَتْهُ فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ
" لاَ تَحْتَجِبِي مِنْهُ فَإِنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ " .
কুতায়বা (রহঃ) ... উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি তাকে সংবাদ দিয়েছেন যে, তার রিযায়ী ফুফা আফলাহ তার নিকট আসতে অনুমতি চাইলে তিনি তা হতে পর্দা করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সংবাদ দিলে তিনি বলেন তার থেকে পর্দা করো না। কেননা, দুধ পান সম্পর্কে ঐ সকল লোক হারাম হয়, বংশগত সম্পর্কে যারা হারাম হয়।
বর্ণনাকারী
আয়েশা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৬/৩৩০১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৬: বিবাহ
বিষয়:
#Marriage