সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩৭৭৬
হাদিস #২৩৭৭৬
أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ رضى الله عنه فَاطِمَةَ رضى الله عنها قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطِهَا شَيْئًا " . قَالَ مَا عِنْدِي . قَالَ " فَأَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ " .
হারূন ইবন ইসহাক (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আলী (রাঃ) ফাতিমা (রাঃ)-কে বিবাহ করলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তাকে কিছু দাও। তিনি বললেনঃ আমার নিকট কিছু নেই। তিনি বললেনঃ তোমার হাতমী বর্মটি কোথায়?
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৬/৩৩৭৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৬: বিবাহ