সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩৯৯৩
হাদিস #২৩৯৯৩
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ كَانَ يَقُولُ ضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَرْبَعَةَ أَسْهُمٍ سَهْمًا لِلزُّبَيْرِ وَسَهْمًا لِذِي الْقُرْبَى لِصَفِيَّةَ بِنْتِ عَبْدِ الْمُطَّلِبِ أُمِّ الزُّبَيْرِ وَسَهْمَيْنِ لِلْفَرَسِ .
হারিস ইবন মিসকীন (রহঃ) ... আব্বাদ ইবন আবদুল্লাহ ইবন যুবায়র তাঁর দাদা থেকে বর্ণিত। তিনি বলতেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর যুদ্ধের পর যুবায়র ইব্ন আওয়ামকে গনীমতের মাল থেকে চার অংশ দেন। এক অংশ তার নিজের, এক অংশ যুবায়রের মাতা সাফয়্যা বিনত আবদুল মুত্তালিবের নিকটাত্মীয়ের অংশরূপে এবং দুই অংশ ঘোড়ার জন্য।
বর্ণনাকারী
ইয়াহইয়া ইবনে আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনে আল জুবায়ের (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৮/৩৫৯৩
গ্রেড
Hasan Isnaad
বিভাগ
অধ্যায় ২৮: ঘোড়া ও প্রতিযোগিতা
বিষয়:
#Mother