সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪০৬১
হাদিস #২৪০৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ سَعْدٍ، أَنَّهُ قَالَ مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا نَذْرٌ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَنِي أَنْ أَقْضِيَهُ عَنْهَا.
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) সূত্রে সা'দ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার মা তার (অনাদায়ী) মান্নত রেখে ইনতিকাল করলেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (এ বিষয়ে) জিজ্ঞাসা করলে, তখন (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তার পক্ষ হতে তা আদায় করার আদেশ দিলেন।
বর্ণনাকারী
মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন ইয়াযীদ (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩০/৩৬৬১
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ৩০: অসিয়াত